প্রথমত বলে রাখা ভালো যে, আমরা এখানে ৫০০ টাকার মধ্যে সেরা বাটন মোবাইলগুলো নিয়ে পোস্ট তৈরি করেছি। তবে একটি সময়ে দেখা গেল ৫০০ টাকার মধ্যে বাংলাদেশের বাজারে মাত্র অল্প পরিমাণে বাটন মোবাইল পাওয়া যায়। তাই বাধ্য হয়ে আমাদের অন্যান্য বাজেটের বাইরের দিকে ফোকাস দিতে হয়েছে, তবে সেগুলো আলাদা ভাবেই আমরা রেখে দিয়েছি।
এই ৫০০ টাকার বাইরে বা বাজেটের বাইরে থাকা মোবাইলগুলো নিয়ে আমরা ভিন্ন বিন্ন পোস্টে ফিচার ফোন ক্যাটাগরিতে আলোচনা করবো। তাই সেগুলো দেখতে ভুলবেন না কিন্তু।
বাংলাদেশের কম দামে বাটন মোবাইল
কম টাকার বাটন মোবাইল বলতে আমরা চেষ্টা করেছিলাম ৫০০ টাকার নিচে রাখার, তবে সেই বাজেটে ব্যবহার যোগ্য তেমন কোন বাটন মোবাইল আমাদের সামনে আসেনি। তাই বাধ্য হয়েই আমরা মিডিয়াম বা ৫০০ টাকায় ফোকাস করি, তবে সেখানেও তেমন লাভ হয়নি। পরবর্তি সময়ে আমাদের দেখতে হয়েছে আরো উপরের বাজেট। তবে আমাদের এই পোস্টে ৫০০ টাকার মধ্যেই সেরা কয়েকটি বাজারে থাকা বাটন মোবাইল উল্লেখিত থাকবে।
- Walton Olvio L12
- Itel it2160
- Symphony B12+
- Okapia Hero
- Okapia Speed
- MICROMAX X700
যেহেতু এই সকল ডিভাইস নিয়ে কোম্পানি বিশেষ ভাবে আর আপডেট কোন তথ্য প্রকাশ করে না। তাই এর বর্তমান বাজার সমন্ধে জানতে পারাটা খুবই কঠিন। তার পরেও আমরা ইন্টারনেটের বিভিন্ন স্থানে খুজে এর বিশেষ ধারনা প্রকাশ করেছি। আশা করি এই দামের আশেপাশেই আপনি উক্ত মোবাইলগুলো পেয়ে যাবেন।
Walton Olvio L12 প্রাইস কত

Walton Olvio L12 বাংলাদেশি ওয়ালটন ব্রান্ডের একটি ডিভাইস, বাংলাদেশি কোম্পিন হিসেবে এই ব্রান্ডের রয়েছে অনেক আলোচনা সমালোচনা। তবে সবকিছু উপেক্ষা করেই আমাদের এই তালিকায় এই ডিভাইসটি রাখতে হয়েছে। কারন আমরা যদি এই ডিভাইসটি না রাখতাম, তাহলে এই বাজেটে মোবাইল তালিকা সম্পুর্ন করা সম্ভব হতো না।
যেহেতু এটি একটি বাংলাদেশি ব্রান্ড, তাই এই ব্রান্ডের পন্যগুলো বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করেই তৈরি করা হয় আর সেই সাথে এই ডিভাইসগুলো বাংলাদেশি বাজেট ও ফিচার ফ্রেন্ডলি হয়ে থাকে। উক্ত বাজেট ও ফিচারের বিষয়টি মাথায় নিলে আমাদের তালিকায় এই ডিভাইসটি রাখতেই হতো। তাই আমরা সকল দ্বিধা দ্বন্দ ছেড়ে এই ডিভাইসকে এই তালিকায় তালিকাবদ্ধ করেছি।
২০২৪ সালের মাঝের দিকে বাজারে আসা এই Walton Olvio L12 মডেলটি বাজার মূল্য ৮০০ টাকায় তালিকাভূক্ত হলেও পরবর্তি সময়ে এটি বাজারের অন্যান্য ডিভাইসের সাথে কমতে থাকে। বর্তমান সময়ে এই Walton Olvio L12 মডেলের ডিভাইসটি বাজারে ৫০০ টাকায় পাওয়া যায়।
| ফিচার | বিবরণ |
|---|---|
| Battery | 800 mAh, Li-Ion (Removable) |
| Camera | 0.3 MP Rear Camera |
| Display | 1.77″ TFT, 128×160 px |
| Expandable Memory | Micro-SD up to 8 GB |
| SIM Slot | Dual SIM (GSM+GSM), 2G |
| Price | ৳ ৫০০ টাকার আশেপাশে (Bangladesh) |
তবে এটি বর্তমানে বিভিন্ন বাজার ভেদে কিছুটা কম বেশি প্রাইসে সেল হতে পারে। যেহেতু এই ধরনের প্রোডাক্টে কোম্পানি তেমন বেশি সেল পায় না আর তাই তেমন বেশি ফোকাস ও দেয় না।
Itel it2160 বাংলাদেশে প্রাইস কত

Itel it2160 আইটেল ব্রান্ডের অন্যতম কম দামের একটি ডিভাইস। সাধারনত অন্যান্য ব্রান্ড যেখানে প্রাইসের প্রতিযোগিতায় রয়েছে ঠিক সেই মূহুর্তে আইটেল গরিবের বন্ধু হয়ে বার বার স্বপ্ন পূরন করে যাচ্ছে। আইটেল কম টাকায় ভালো ভালো ফিচার যুক্ত বিভিন্ন মোবাইল ডিভাইস বাজারে নিয়ে আসতেছে, নিম্ম মানের জনগনের কাছে প্রচুর পরিমাণে পন্য সেল দিতে সক্ষম হচ্ছে।
অ্যান্ড্রোয়েডের সাথে সাথে বাটন মোবাইলেও তারা গরিবের বন্ধু। ২-৩ হাজার টাকায় যখন অন্যান্য কোম্পানি বাটন মোবাইল বিক্রি করে, তখন আইটেল সেই দামের মধ্যে অ্যান্ড্রোয়েড বিক্রি করে, আর ৫০০ টাকায় তারা বাটন মোবাইল ও দিয়ে যাচ্ছে। সেই সাথে আরো বিভিন্ন দামে তাদের বাজার জুড়ে অসংখ্য মোবাইল রয়েছে।
| ফিচার | বিবরণ |
|---|---|
| Battery (ব্যাটারি) | 1000 mAh Removable Li-Ion |
| Camera (ক্যামেরা) | Rear VGA / 0.3 MP |
| Display (ডিসপ্লে) | 1.77″ QVGA (128×160 px approx.) |
| Expandable Memory (মেমোরি কার্ড) | microSD upto 32 GB |
| SIM Slot (সিম স্লট) | Dual SIM, Dual Standby (2G GSM) |
| Price (দাম) | ৫০০ টাকার আশেপাশে |
তবে বাজেরর ভেদে বা পুরোনো অথবা নতুন কেনা দামের ভেদে বাজার মূল্য় ভিন্ন হতে পারে। তাই এই রেট একোরেট ভাবে ধরতে পারবেন না।
Symphony B12+ এর দাম কত

আইটেলের পরেই যেন আসতেছে এই সিমফোনি ব্রান্ড। কারন অন্যান্য মোবাইলের পাশাপাশি এই সিম্ফনি ব্রান্ড ও গরিবের বন্ধুর মতোই আচারন করে। সিম্ফনি কোম্পানিও সেই মোবাইলের শুরুর জগৎ থেকে কম টাকায় বার বার নতুন নতুন জনপ্রিয় ডিভাইসগুলো পাবলিশ করে গেছে। বিশেষ করে সিম্ফনি কোম্পানি তদের অল্প টাকায় অ্যান্ড্রোয়েড মোবাইল এবং বাংলাদেশে এক সময়ের বাটন রাজত্ব নিয়ে এখনো সবার হৃদয়ে স্থান করে আছে।
Symphony B12+ ডিভাইস বাংলাদেশের বাজারে দখল করে আছে বিশাল অংশ। কারন সিম্ফনির কাছে বাংলাদেশের বাটন মোবাইল ব্যবহার করিদের এখনো বিশাল আস্থা রয়েছে। তাই তাদের কাছে সিম্ফনির জন্য নতুন ভাবে রিভিউ প্রয়োজন হয় না।
| ফিচার | বিবরণ |
|---|---|
| Battery (ব্যাটারি) | 800 mAh, Removable Li-Ion :contentReference[oaicite:1]{index=1} |
| Camera (ক্যামেরা) | 0.08 MP (Rear) :contentReference[oaicite:2]{index=2} |
| Display (ডিসপ্লে) | 1.7″ QQVGA (≈ 240×320 px) :contentReference[oaicite:3]{index=3} |
| Expandable Memory (মেমোরি কার্ড) | microSD পর্যন্ত 32 GB পর্যন্ত সম্প্রসারণযোগ্য :contentReference[oaicite:4]{index=4} |
| SIM Slot (সিম স্লট) | Dual SIM (GSM + GSM) 2G network :contentReference[oaicite:5]{index=5} |
| Price (বাংলাদেশ) | ৳ ৫০০ টাকার কাছাকাছি :contentReference[oaicite:6]{index=6} |
তবে এই দামে আমরা বিভিন্ন সময়ে পরিবর্তন দেখতে পারি। যেহেতু কোম্পনি থেকে কোন নতুন তথ্য আর প্রকাশিত হচ্ছে না। তাই একোরেট ভাবে সঠিিক তথ্য প্রদান করা খুবই কঠিন হয়ে পরে। তার পরেও আমরা চেষ্টা করেছি সেরা তথ্য শেয়ার করার জন্য।
Okapia Hero বাংলাদেশ প্রাইস

Okapia একটি ছোট কোম্পানি, এটি বাংলাদেশে বাটন মোবাইল ছাড়া আর তেমন চোখে পড়ার মতো বিশেষ কোন পন্য রপ্তানি করে না। তবে Okapia Hero ডিভাইসটি তার বাজার দরের জন্য বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় মোবাইলে পরিনিত হয়ে গেছে। যা প্রায় ৪০০ টাকার আশেপাশেই পাওয়া যায়। আর এ কারনে এই Okapia Hero মডেলটি প্রায় অনেকের কাছেই দেখে থাকবেন। বিশেষ করে যখন কেউ একাধিক নাম্বারের জন্য বা বৃদ্ধ লোকের কাছে শুধু কথা বলার জন্য ব্যবহার করে তখন এই ডিভািস ব্যবহার করে থাকে।
তবে এটি প্রায় বাজারের সাথে তাল মিলিয়ে কিছু কিছু বাজারে ৩০০ – ৫০০ টাকার মধ্যেই পাওয়া যেতে পারে।
| ফিচার | বিবরণ |
|---|---|
| Battery (ব্যাটারি) | 1000 mAh, Li-Ion (Removable) |
| Camera (ক্যামেরা) | 0.3 MP (Rear, single) |
| Display (ডিসপ্লে) | 1.77″ TFT, 128×160 px |
| Expandable Memory (মেমোরি কার্ড) | microSD upto 8 GB |
| SIM Slot (সিম স্লট) | Dual SIM (GSM + GSM), 2G |
| Price (বাংলাদেশ) | ৳ ৪০০-৫০০ |
Okapia Speed দাম কত
একই কম্পানির আরো একটি মোবাইল। সাধারনত এই কোম্পানি বাটন একেবারে কম দামের মোবাইলের জগতে কয়েকটি মডেল প্রকাশ করেই স্থান করে নিয়েছে তাদের পরিচিত লোগোটির জন্য। তবে এটি বেশ সাধারন ইউজের জন্য আর একেবারে কম দামেই পাওয়া যায়।
| ফিচার | বিবরণ |
|---|---|
| Battery (ব্যাটারি) | 1000 mAh, Li-Ion (Removable) |
| Camera (ক্যামেরা) | 0.3 MP Rear Camera (Single) |
| Display (ডিসপ্লে) | 1.77″ TFT, 128×160 px |
| Expandable Memory (মেমোরি কার্ড) | microSD upto 8 GB |
| SIM Slot (সিম স্লট) | Dual SIM (GSM + GSM), 2G |
| Price (বাংলাদেশ) | ৳ ৫০০ এর আশেপাশে |
MICROMAX X700 এর দাম কত

এটি এখনো পর্যন্ত পাওয় ৫০০ টাকার মধ্যে আমাদের এই তালিকার সর্বশেষ ফোন। সময়ের সাথে সাথে আরো অন্যান্য সময়ে ভিন্ন ভিন্ন কোম্পানি নতুন করে এই দামে কোন বাটন মোবাইল নিয়ে আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো।
MICROMAX একটি ব্রান্ড। এটি বাংলাদেশে কিছু কিছু মানুষের কাছে বেশ কিছুটা পরিচিত। কারন এই কোম্পানিটি তাদের অ্যান্ড্রোয়েড এবং বাটন মোবাইল বাংলাদেশের উপযোগী প্রাইসে দিয়ে থাকে। তবে এর প্রধান সমস্যা হচ্ছে এটি তেমন কোন মডেল এভেলাবল রাখে না। কিন্তু যেগুলোই রিলিস করে, সবগুলোই ভিন্ন ডিজাইনের সাথে তৈরি করার চেষ্টা করে।
| ফিচার | বিবরণ |
|---|---|
| Battery (ব্যাটারি) | 1000 mAh, Removable Li-Ion |
| Camera (ক্যামেরা) | 1.3 MP (Rear) / (1280×1024) [Dual SIM FM version] |
| Display (ডিসপ্লে) | 2.4″ TFT, 240×320 px |
| Expandable Memory (মেমোরি কার্ড) | microSD upto 32 GB |
| SIM Slot (সিম স্লট) | Dual SIM (GSM + GSM), 2G |
| Price (বাংলাদেশ) | ৫০০ টাকার আশেপাশে পাওয়া যায়। |
পরবর্তি পদক্ষেপ
যেহেতু আমরা বাংলাদেশের মোবাইল বাজার নিয়ে বেশ লম্বা সময়ে ধারনা নিয়েই এইগুলো লিস্ট করতে পেরেছি, তাই এগুলো শেয়ার করতে পেরেছি। যদি আপনার জানা কোন ডিভাইস এই বাজেটের মধ্যে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমরা আগামীতে আপডেট করে দিবো। আর সেই সাথে আমাদের টিম থেকেও রিসার্চ চলমান থাকবে। আমাদের অন্যান্য পোস্টে ১০০০ টাকার বাটন মোবাইল বা ছোট বাটন মোবাইল নিয়ে লেখা দেখে নিতে পারেন।

