গ্রাফিক্স ডিজাইন হচ্ছে নতুন জগতের একটি ক্যারিয়্যার। এখানে আমরা নতুন ভাবে ক্যারিয়্যার গঠন করতে পারি। কারন এটি আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের মতোই এগিয়ে যাচ্ছে।
আমাদের জীবন ধীরে ধীরে গ্রাফিক্স বা চকচকে দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। কারন প্রতিনিয়তই নতুন নতুন পন্য আমাদের বাজারে রিলিস করা হচ্ছে, আবার নতুন নতুন কোম্পানি আমাদের সামনে মাথা তুলে দাড়াচ্ছে। সেখান থেকে বলা যায় যে, সবাই তাদের প্রতিযোগিতার সাথে তারা তাদের মার্কেটিং এর জন্য তারা অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্সের সাথে পন্যের বা কোম্পানির ব্যানার, পোস্টার ইত্যাদি ডিজাইন করে।
এখানে আমরা যদি এই গ্রাফিক্স দুনিয়ায় দক্ষ্যতার সাথে কাজ শিখি, তাহলে আমরা এই সেক্টরে ভালো একটি ফলাফল করতে সক্ষম হবো। তাই আমাদের ক্যারিয়্যারের একটি অংশ হিসেবে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে নিতে পারি।
গ্রাফিক্স ডিজাইন কি?
গ্রাফিক্স ডিজাইনকে আমি আসলে স্বপ্নকে বাস্তব চিত্র তৈরি করাকে বুঝি। আর সহজ ভাবে বলতে গেলে আসলে অনেক ধরনের ব্যনার, পোস্টার, ফটো এডিট বা অন্যান্য ডিজাইন লেভেলের কাজ করাকে বোঝায়।
গ্রাফিক্স ডিজাইন আসলে কি ধরনের কাজে ব্যবহার করে?
দিন দিন সমাজের মধ্যে হাজার রঙের ছড়াছড়ি বেড়েই চলেছে। যেখানেই সুন্দর ডিজাইন আর ভালো কালার গ্রাডিং হয়, সেটি বেশি দ্রুত সবার নজর কেড়ে নিতে সক্ষম হয়। আবার একটা আপডেট ডিজাইন একটা পোডাক্ট বা প্রচারণার জন্য অনেক বড় ভুমিকা রাখে। তাই এই গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। তার সাথে দিন দিন নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন টুলসের মাধ্যমে মানুষ এই কাজকে – এই সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে।
গ্রাফিক্স ডিজাইন সব থেকে বেশি ব্যাবহৃত কিছু স্থান এখানে তালিকা করা হলো। আশা করি এই তালিকা আপনার কাজের ক্ষেত্রকে খুজে দিতে সাহায্য করবে। তার জন্য এই তালিকাকে আপনি নোট করে রাখতে পারেন।
- বিজ্ঞাপন ও মার্কেটিং
- ব্র্যান্ডিং
- প্রকাশনা
- ওয়েব ও অ্যাপ ডিজাইন
- সোশ্যাল মিডিয়া কনটেন্ট
- প্রিন্ট মিডিয়া
- মোশন গ্রাফিক্স ও ভিডিও এডিটিং
- গেম ও অ্যানিমেশন
- শিক্ষা ও তথ্য উপস্থাপন
এখানে থাকা প্রতিটি সেক্টরেই আরো অনেক অনেক ধরনের কাজ রয়েছে। সেগুলোর মধ্যে আরো সাব ক্যাটাগরিতে আরো আরো কাজ রয়েছে। সেখান থেকে যে কোন একটা নিয়ে আপনি কাজ করতেই পারেন। একটা ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরিতে দক্ষ্যতা অর্জন করেই শুরু করা উচিৎ, তাহলে যেমন বায়ার আপনার কাজে সন্তুষ্ট থাকবে, তেমন আপনিও শুরুর দিকে না ঘাবরিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করবেন।
যেমন বিজ্ঞাপন ও মার্কেটিং সেক্টরের মধ্যে রয়েছে বেশ কিছু জনপ্রিয় কাজ রয়েছে। তবে তার মধ্যে সবথেকে কমফোর্টাবল এবং জনপ্রিয় হচ্ছে
- পোস্টার, ব্যানার, বিলবোর্ড
- সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন
- ফ্লায়ার, ব্রোশিওর, ক্যাটালগ
এখানে আরো অনেক অনেক কাজ আছে। তার মধ্যে আমরা শুধু অগুলো পরিচিত এবং সহজ হওয়ায় এগুলোকে তালিকা করেছি। আপনি চাইলে বাকিগুলোও করতে পারেন। এখানের সবগুলোই যে শিখতে হবে, ব্যপারটা তেমন নয়। এখান থেকে একটি কাজ শিখেও আপনি প্রোপার কাজ শুরু করতে পারেন।
গ্রাফিক্স ডিজাইনারের ইনকাম ও ক্যারিয়্যার
এখনো পর্যন্ত সর্বোচ্চ বেতন পাওয়া এবং বেশি পরিমানে ইনকাম করা যে সকল পেশা আছে, সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইন। যদিও অনেক অংশে AI এসেছে, তবে এটি আরো গ্রাফিক্সের জন্য শুভ কামনা বয়ে এনেছে। সময় কম লাগে আর সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করতে সহজ হয়।
গ্রাফিক্স ডিজাইন সেই শুরুর থেকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থপন হয়ে আসতেছে। আর এটি শেষ অবদি কন্টিনিউ হতে থাকবে , তাই এগুলো নিয়ে তেমন কোন চিন্তা করার নেই। কারন এটি শুধু অনলাইন ভিত্তিক কাজ নয়। আপনার আশেপাশে অনেক বড় বড় কোম্পানি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই ধরনের কাজের প্রচুর চাহিদা রয়েছে।
শেষ কথা
গ্রাফিক্স কখনোই শেষ হবে না, তাই অযথা কারো কথা শুনে ভয় পাবেন না। নিজে থেকে বোঝার চেষ্টা করুন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভালো দক্ষ্যতা অর্জন করুন। নিজের দক্ষ্যতার সর্বোচ্চ ব্যবহার করতে পারলে, অন্যরা কখনোই আপনাকে আপনার কর্মস্থল থেকে সরিয়ে দিতে পারবে না।
নিজের জন্য দক্ষ্যতা অর্জন করুন, বেশি করে চর্চা করুন আর শেষ অপদি আত্মবিস্বাসের সাথে সঠিক ভাবে মন থেকে কাজ করুন। আমাদের পরবর্তি পোস্টের জন্য আমাদের ফলো করে রাখতে পারেন।
