বাংলাদেশের অধিকাংশ মানুষ বর্তমানে অ্যান্ড্রোয়েড মোবাইলে অবস্ত হলেও কিছু কিছু মানুষ একাধীক মোবাইল ব্য়বহার করেন বা কেউ কেউ একটু মুরব্বি হওয়ায় বা বিভিন্ন সময়ে আর্থিক সংকটের ফলে বাটন মোবাইল ব্যবহার করে থাকেন। তবে যে কারনেই ব্যবহার করেন না কেন, অনেকেই এখনো পর্যন্ত বাটন মোবাইল ব্যবহার করেন এটা কিন্তু সত্য।
যেহেতু অনেকেই বাটন মোবাইল ব্যবহার করে, তাই তারা যখন বাটন মোবাইল কিনতে চায় তখন তারা একটা ভালো মানের বাটন মোবাইল খুজে থাকেন। আবার অন্যদিকে যেহেতু বেশির ভাগ মানুষ অ্যান্ড্রোয়েড বা স্মার্টফোনগুলোতে চলে গেছে, তাই তাদের বর্তমান বাটন মোবাইলগুলো সম্পর্কে যেথেষ্ট ভালো ধারনাও নেই। সব মিলিয়ে যখন কেউ নতুন বাটন মোবাইল কিনতে চায়, তখন তাকে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে হয়।
তাই আমরা আমাদের বিভিন্ন পোস্টে আপনাদের জন্য সেরা দামে বিভিন্ন বাটন মোবাইলের রিভিউ করেছি। আপনি আপনার পছন্দমতো পাতলা, হালকা, ছোট বা যে কোন ধরনের বাটন মোবাইল আমাদের সাইটের বিভিন্ন পোস্টের মাধ্যমে খুজে পেতে পারেন।
বাটন মোবাইল
বর্তমান সময়ের মোবাইল দুই প্রকারের, একটি হচ্ছে বাটন যুক্ত অন্যটি টার্চ যুক্ত। যেটিতে বাটন যুক্ত থাকে, সেটি হচ্ছে বাটন মোবাইল। তবে আমরা বর্তমানে বাটনের পরিবর্তে টার্চ বাটনও ব্যবহার করতে দেখি কিছু কিছু ডিভাইসে, সেই সমন্ধে আমাদের সাইটে পোস্ট থাকবে।
আমরা মূলত আজ বাংলাদেশের সেরা এবং জনপ্রিয় ১০ টি বাটন মোবাইল নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি এবং সংক্ষিপ্ত রিভিউ করার চেষ্টা করবো।
বাটন মোবাইল এর দাম
আমাদের আজকের সেরা ১০ বাটন মোবাইল এর মডেল ও তার সমন্ধে জেনে নেওয়ার আগে আমরা তার একটি তালিকা দেখে নিতে পারি। তবে হ্যা বাটন মোবাইলের দামের কথা উঠে আসলে , আমরা কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন দামের বা ক্যাটাগরির বাটন মোবাইল সমন্ধে কথা বলেছি। বেশিরভাগ ক্ষেত্রে ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যেই মোটামুটি লেভেলের বাটন মোবাইলগুলো পাওয়া যায়। তবে কিছু কিছু ব্রান্ডের ভালো মানের মোবাইল ২০০০ টাকার উপরেও চলে যায়।
যেহেতু আজকে আমরা সেরা ১০ টি বাটন মোবাইল নিয়ে কথা বলবো, তাই এখানে বিভিন্ন দামের বাটন মোবাইল আসতে পারে। সেগুলো আমরা লক্ষ্য রাখবো না, আমরা জনপ্রিয় বাটন ফোনগুলো তালিকা করবো। আজকের সেরা ১০ বাটন মোবাইল হলোঃ
- Nokia 110 (2023)
- Micromax S211
- Nokia 130 (2023)
- Walton XPLAY 101
- Nokia 150 (2023)
- Itel it5626
- Nokia 106 (2023)
- Symphony PD1 4G
- Nokia 105 (2023)
- Nokia 106 4G
আমরা এখানে রেন্ডমভাবে সাজিয়েছি। তাই এটিকে জনপ্রিয়তার সিরিয়াল ভেবে ভূল করবেন না।
Nokia 110 price in bangladesh

বাংলাদেশে বাটন মোবাইলের জগতে নোকিয়ার রাজত্ব যেন কখনোই ফুরাবে না। আপনি যদি এখনো বাংলাদেশের সেরা বাটন মোবাইলকে খুজতে যান, তাহলে আপনার সামনে নোকিয়ার বাটন মোবাইল সবার আগেই চলে আসবে।
আমাদের তালিকায় রাখা প্রথম ডিভাইস টি হচ্ছে নোকিয়া ব্রান্ডের Nokia 110 (2023) মডেল। এটি ২০২৩ সালের মধ্যে মার্কেটে পাঠানো হয়। নোকিয়ার অন্যান্য ডিভাইসগুলোর মতোই এটিও অতি অল্প সময়ের মধ্যেই বাজারের সেরা জনপ্রিয় মোবাইলগুলোর মধ্যে একটা হয়ে ওঠে।
যদি বলেন যে, কেন আপনি নোকিয়া বাটন মোবাইল কিনবেন? তাহলে হাজার টা কারন দেখানো যাবে। যেহেতু আমরা নোকিয়া নিয়ে স্পেসিফিক ভাবে কন্টেন্ট তৈরি করেছি। তাই আপনি নোকিয় সকল বাটন মোবাইলগুলো এক পেজে দেখে আসতে ভূলবেন না। নোকিয়া বাটন মোবাইলে রাবারের বাটন দেওয়া থাকে, তাই অত্যান্ত আরামদায়ক হয় আর হালকা এবং কম্ফোর্টাবল হয়। সেই সাথে এর বিশেষ সফটওয়্যার আপডেট থাকে, যা আমাদের মতো ইউজারের জন্য পর্যাপ্ত ইউজফুল হয়।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Nokia 110 (2023) |
| দাম (বাংলাদেশ) | আনুমানিক ৩,০০০ টাকা (অফিসিয়াল) |
| ডিসপ্লে | ১.৮ ইঞ্চি, QQVGA রেজোলিউশন |
| বডি ও ডিজাইন | পলিকার্বোনেট বডি, ন্যানো টেক্সচার ফিনিশ (স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট) |
| ব্যাটারি | ১০০০ mAh (লি-আয়ন, রিমুভেবল) |
| সিম স্লট | ডুয়াল সিম (মিনি সিম) |
| ক্যামেরা | QVGA রিয়ার ক্যামেরা (ভিডিও রেকর্ড সাপোর্ট) |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড স্লট (৩২ জিবি পর্যন্ত) |
| নেটওয়ার্ক | GSM / 2G |
| বিশেষ ফিচার | ওয়্যারলেস এফএম রেডিও, ভয়েস রেকর্ডার, টর্চ লাইট, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্নেক গেম |
| কানেক্টিভিটি | মাইক্রো ইউএসবি (Micro-USB 1.1), ৩.৫ মিমি অডিও জ্যাক |
তবে বাজারের ভেদে দামের ভেদাভেদ দেখা যাবে। আর এটি অফিসিয়াল প্রাইসের বাইরেও বিভিন্ন সময়ে অনেক কম টাকায় সেল করা হয়। যেহেতু এটি ২০২৩ সালে মার্কেটে আসে, তাই বেশ কয়েকবার দামের পরিবর্তন রয়েছে।
Micromax S211 price in bangladesh

বাংলাদেশের বাজেটের জন্য সেরা হচ্ছে চায়নার ব্রান্ডগুলো। তারা যেমনেই হোক না কেন, বাংলাদেশের বাজেটের মধ্যেই চলে আসে। তাই বাংলাদেশের প্রতি ১০০ জনের ৯০ জনকেই আপনি এই চায়নিজ ব্রান্ডের ডিভাইসগুলো দেখতে পাবেন। তার সাথে অন্যান্য ব্রান্ডের হলেও তার মধ্যে চায়নিজ কোন না কোন শিল্প ঠিক ই জড়িয়ে আছে।
তবে যাই হোক, মাইক্রোম্যাক্স একটি জনপ্রিয় কোম্পানি। যদিও বর্তমান ডিভাইসের প্রতিযোগিতায় কে কখন এগিয়ে আর পিছিয়ে যায় তা বলা বড় দায়। তবে মাইক্রোম্যাক্স কিন্তু অনেক পুরোনো কাল থেকেই বাংলাদেশের বাজারে স্থান করে নিয়েছে। বিশেষ করে তারা যদিও স্মার্টফোন নিয়ে কাজ করে, তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মূলত তাদের বাটন মোবাইলের জন্যই চিনেন।
মাইক্রোম্যাক্সের থাকা বাংলাদেশে যে ডিভাইস আছে, বিশেষ করে বাটন মোবাইল তার মধ্যে সেরা আমরা খুজে পেয়েছি Micromax S211 মডেলটি। আশা করি অতিতের মতোই আপনাদের কাছেও সেরা হবে। এই ডিভাইসটি বাজেটফ্রেন্ডলি এবং ফিচার্স ফ্রেন্ডলি হওয়ায় এই তালিকায় স্থান পেয়েছে।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Micromax S211 |
| দাম (বাংলাদেশ) | আনুমানিক ১,৪৫০ টাকা |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি, QVGA ডিসপ্লে |
| বডি | মজবুত প্লাস্টিক বডি, টেক্সচার্ড ব্যাক |
| ব্যাটারি | ২৭৫০ mAh (লি-আয়ন) – পাওয়ার সেভিং মোড সহ |
| সিম স্লট | ডুয়াল সিম (Dual Standby) |
| ক্যামেরা | ডিজিটাল ক্যামেরা (সাথে ফ্ল্যাশ) |
| মেমোরি | মাইক্রো এসডি স্লট (১৬ জিবি পর্যন্ত) |
| বিশেষ ফিচার | ওয়্যারলেস এফএম রেডিও, অটো কল রেকর্ডার, ফোল্ডার লক, টর্চ লাইট, ক্যালকুলেটর |
| কানেক্টিভিটি | ব্লুটুথ, ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি |
তবে বরাবরের মতো চায়নিজ কোম্পানি হিসেবে আপনাকে কখনো কখনো ৫০০ টাকার মধ্যেও হয়তো এই ডিভাইসটি অফার করতে পারবে। তাই চিন্তার কোন কারন নেই, পছন্দ হলে বাজারে খোজ নিন। হয়তোবা পাইলেও পাইতে পারেন ৫০০-১০০০ টাকার মধ্যেই।
Nokia 130 (2023) price in bangladesh

ঘুরেফিরে বারে বারে কেন জানি নোকিয়ার মধ্যেই ঢুকে যেতে হয় আমাদের। কেননা নোকিয়া বাটন মোবাইল তো বাংলাদেশের ইতিহাসে এক মহারাজা, যিনি বহু বছর তার রাজত্ব নিয়েই বেচে ছিলেন।
বরাবরের মতোই Nokia 130 (2023) মডেলটি নোকিয়া ব্রান্ড ২০২৩ সালে মার্কেটে পাঠায়। আর অল্প সময়েই এটিও তার স্থান করে নিয়েছিল। সাধারনত এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার আর ডিজাইনের জন্য বিক্ষ্যাত হয়ে এখনো বাজারে দাপট দিচ্ছে। যদি আপনার নোকিয়া বাটন ফোন কেনার ইচ্ছে বিন্দু মাত্র থাকে, তাহলে সবগুলো আগে ভালো করে দেখে তার পরে কিনবেন। কারন এগুলোর মধ্যে আবেগের শেষ নেই।
২০২৩ সালের মাঝে মার্কেটে পাঠানো Nokia 130 (2023) এখনো বাজারে রয়েছে। তাই আশেপাশে বাজারে খোজ নিলেই পেয়ে যাবেন আশা করি। তাছাড়াও অনলাইনে তো অনেক রয়েছে, চাইলে অনলাইন থেকেও নিতে পারেন।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Nokia 130 (2023) |
| দাম (বাংলাদেশ) | আনুমানিক ২,৯০০ টাকা |
| ডিসপ্লে | ১.৮ ইঞ্চি, QQVGA রেজোলিউশন |
| বডি | শক্তিশালী পলিকার্বোনেট শেল |
| ব্যাটারি | ১৪৫০ mAh (লি-আয়ন, লং-লাস্টিং) |
| সিম স্লট | ডুয়াল সিম (Mini-SIM) |
| ক্যামেরা | **নেই** (ছবি তোলার সুবিধা নেই) |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড স্লট (৩২ জিবি পর্যন্ত) |
| নেটওয়ার্ক | GSM / 2G |
| বিশেষ ফিচার | ওয়্যারলেস এফএম রেডিও, টর্চ লাইট, এমপি৩ মিউজিক প্লেয়ার, স্নেক গেম, ৩.৫ মিমি হেডফোন জ্যাক |
যদি ভাই বাজেট একটু ভালো থাকে, আর দামাদামি করে নিতে পারেন, তাহলে এই ডিভাইসটা ছেড়ে যাইয়েন না। আমি নিজেও এটার ফ্যান ছিলাম। বিশেষ করে ওর রাবারের বাটনগুলোর আলতো ছোয়া জেন ভোলার কোন উপায় ই নেই।
Walton XPLAY 101 price in bangladesh

বাংলাদেশি ব্রান্ড আর যদি বাংলাদেশের বাজার কাপাতে না পারে, তাহলে মান সম্মান বলতে কি আর কিছু থাকে বলেন। তাই তো এবারে আমরা বাংলাদেশি ব্রান্ডকে নিয়ে এসেছি আমাদের এই তালিকায়। আসলে বাংলাদেশি ব্রান্ড হলেও তাদের এই ধরনের অধিকাং পার্স কিন্তু চায়না থেকেই করা হয়। তবে একটি ভালো খবর হচ্ছে বাংলাদেশি ব্রান্ড হিসেবে বাংলাদেশের মানুষের আবেগ- বিবেগ সবই তারা খেয়াল করে ডিভাইসটি তৈরি করে থাকে।
বিশেষ করে বাংলাদেশি মানুষের চাওয়া-পাওয়া পূরন করতে চেষ্টা করে। তাইতো ওয়ালটন বাংলাদেশে বাজেট অনুযায়ী সকল প্রোডাক্ট দিতে পারে। ঠিক সেই তালিকায় Walton XPLAY 101 মডেলকেও আমরা রাখতে পেরেছি।
Walton XPLAY 101 বাংলাদেশি মানুষের বাজেট এবং পছন্দের উপরে ভিত্তি করে তৈরি করা একটি ডিভাইস। তাই এই ডিভাইসটি আপনিও বাঙালি হিসেবে ব্যবহার করে কম্ফোর্টাবল হতে পারবেন। বিশেষ করে এর ফিচার্সগুলোও বেশ দারুন করেছে।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Walton XPLAY 101 |
| দাম (অফিসিয়াল) | ১,৫৯৯ টাকা |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি, QVGA রেজোলিউশন |
| বডি | প্লাস্টিক বডি, শক্তপোক্ত ডিজাইন (১৩ মিমি পুরুত্ব) |
| ব্যাটারি | ২৫০০ mAh (লি-আয়ন, রিমুভেবল) |
| সিম স্লট | ডুয়াল সিম (Mini-SIM, G+G) |
| ক্যামেরা | ১.৯ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (সাথে ফ্ল্যাশ) |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড স্লট (৩২ জিবি পর্যন্ত) |
| নেটওয়ার্ক | ২জি (2G), GPRS |
| বিশেষ ফিচার | ওয়্যারলেস এফএম রেডিও, ডুয়াল টর্চ লাইট, ব্লুটুথ ভি২.০, ইন্টারনেট ও ফেসবুক অ্যাক্সেস, এমপি৩ প্লেয়ার |
বাজারে এর থেকে কিছুটা ছাড়ে পাবেন। তবে অনলাইনে এই প্রাইসেই আপনাকে কিনতে হবে। তাই বাজারে খুজে দেখেন ভালো করে। কিন্তু যদি বাজেট একটু ভালো থাকে আর মুরুব্বি না হয়, তাহলে এড়িয়ে যাওয়া ভালো।
Nokia 150 (2023) price in bangladesh

নোকিয়া নিয়ে আর নতুন কিছু বলার মতো নেই। বাটন মোবাইলের লিস্ট যত বড় হবে, এই তালিকায় নোকিয়ার সংখ্যাও ততই বাড়তে থাকবে। তবে Nokia 150 (2023) মডেলটিও ২০২৩ সালের শেষ দিকে মার্কেটে আসা একটা কুক্ষাত মডেল। তাই বাজেটে আগাতে পারলে আর কোন কথা নেই।
বরাবরই রাবারের কিপ্যাড হওয়ায় এর জনপ্রিয়তা কয়েকগুন বেড়ে যায়। Nokia 150 (2023) ঠিক সেই রকম জনপ্রিয় একটা মডেল।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Nokia 150 (2023) |
| দাম (বাংলাদেশ) | আনুমানিক ৩,৬০০ টাকা |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি, QVGA রেজোলিউশন |
| বডি | শক্তিশালী পলিকার্বোনেট বডি |
| ব্যাটারি | ১৪৫০ mAh (লি-আয়ন, রিমুভেবল) |
| সিম স্লট | ডুয়াল সিম (Mini-SIM) |
| ক্যামেরা | VGA ক্যামেরা (ফ্ল্যাশ সহ) |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড স্লট (৩২ জিবি পর্যন্ত) |
| নেটওয়ার্ক | GSM / 2G |
| বিশেষ ফিচার | ওয়্যারলেস এফএম রেডিও, ব্লুটুথ ৩.০, এমপি৩ প্লেয়ার, টর্চ লাইট, স্নেক গেম |
ব্যবহার তো আপনি করবেন, তাই কালার এবং অন্যান্য ফিচার আপনার পছন্দের এবং প্রয়োজনের সাথে মিলাতে পারলেই নিয়ে নিবেন। আর হ্যা, বাজেটের ব্যাপারটা আগে মাথায় নিয়েন কিন্তু।
Itel it5626 price in bangladesh

গরীবের বন্ধ। বাটন মোবাইল দিয়ে বাজার দখল করা আরেকটি কোম্পানি হচ্ছে আইটেল। হঠাৎ করে কোথা থেকে যেন আসলো আর বাজার দখল করে নিল। মুলত আইটেল ব্রান্ডের মতো চায়নিজ কয়েকটি ব্রান্ডের জন্যই এখন বাংলাদেশের বাজারে ৫০০ টাকার কমেও বাটন মোবাইল পাওয়া সম্ভব হচ্ছে।
আইটেল শুধু বাটন মোবাইলের জন্যই বাঙালীর বন্ধু নয়। আইটেল বাটন মোবাইলের সাথে স্মার্টফোন এর জন্যেও বাংলাদেশে বেশ জনপ্রিয়। আসলে বাংলাদেশের বাজাটের জন্য পপুলার ব্রান্ডগুলোর মধ্যে আইটেল অন্যতম একটা।
Itel it5626 আইটেলের বাজার কাপানো একটা বাটন মোবাইল। তাই বাজেটের মধ্যে এটি নিতে পারেন।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Itel it5626 |
| দাম (বাংলাদেশ) | আনুমানিক ১,৬০০ টাকা |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি, QVGA ডিসপ্লে |
| বডি | প্লাস্টিক বডি, স্লিম ডিজাইন |
| ব্যাটারি | ২৫০০ mAh (লি-আয়ন, রিমুভেবল) |
| সিম স্লট | ডুয়াল সিম (Mini-SIM) |
| ক্যামেরা | ডিজিটাল ক্যামেরা (ফ্ল্যাশ সহ) |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড স্লট (৩২ জিবি পর্যন্ত) |
| নেটওয়ার্ক | GSM / 2G |
| বিশেষ ফিচার | ওয়্যারলেস এফএম রেডিও, শক্তিশালী লাউড স্পিকার, টর্চ লাইট, অটো কল রেকর্ডার, ৩.৫ মিমি জ্যাক |
আইটেল লাভার অনেকেই আছেন, তাদের যৌবনের প্রথম ভালোবাসাই আইটেল হয়েছিল। তাছাড়াও আইটেল বেশ ভালো মানের ডিভাইস তৈরি করে যা বাজেটে সেরা বলা চলে। তাই আইটেল ব্যবহার করতেই পারেন।
Symphony PD1 4G price in bangladesh

তালিকায় সিম্ফনি না থাকলে যেন বাংলাদেশের বাজার অসম্পূর্নই থেকে যাবে। তাই বাধ্য হয়ে একটা সিম্ফনি ডিভাইস রাখতেই হলো। তবে যা ই হোক না কেন, সিম্ফনি কিন্তু এক সময়ের বাজেট ফ্রেন্ডলি ব্রান্ড ছিল। যখন বাংলাদেশে স্মার্টফোন যাত্রা শুরু করেছিল তখন কিন্তু সিম্ফনি ছিল একমাত্র ভরসা।
আর সেই সাথে সময়ে এক রাজত্ব করে গিয়েছিল সিম্ফনির বাটন মোবাইলগুলো। সেই রাজত্বের ই এক রাজা Symphony PD1 4G মডেল। সিম্ফনির তালিকাও আমরা করেছি আমাদের ভিন্ন পোস্টে। তবে কথা হচ্ছে এই পোস্টে চাইলে আরো কয়েকটি সিম্ফনি ফোন রাখা যেত, তবে বেশির ভাগ সিম্ফনি ফোন বাজার আউট হওয়ায় সেটি করা হলো না।
আপনি সিম্ফনির ভালোবাসায় আটকে থাকলে আমাদের ভিন্ন পোস্টে সিম্ফনির সেরা ডিভাইসগুলো দেখে নিতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন।
| ফিচার | বিবরণ |
|---|---|
| মডেল | Symphony PD1 4G |
| দাম (অফিসিয়াল) | ২,৯৯৯ টাকা |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি, QVGA রেজোলিউশন |
| বডি | প্লাস্টিক বডি, T9 কিপ্যাড |
| ব্যাটারি | ১৮০০ mAh (লি-আয়ন, রিমুভেবল) |
| সিম স্লট | ডুয়াল সিম (একটি স্লটে ৪জি/VoLTE সাপোর্ট) |
| ক্যামেরা | VGA ডিজিটাল ক্যামেরা (ফ্ল্যাশ সহ) |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড স্লট (৩২ জিবি পর্যন্ত) |
| নেটওয়ার্ক | ৪জি / VoLTE সাপোর্ট |
| বিশেষ ফিচার | Wi-Fi হটস্পট/টিথারিং, এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার, ফেইসবুক ও ইউটিউব (স্মার্ট ওএস এর মাধ্যমে) |
এটি যেহেতু বাংলাদেশি একটা কোম্পানির পার্টনারে রয়েছে, তাই এটি পছন্দ না হলে এড়িয়ে যেতে পারেন আর আমাদের ভিন্ন পোস্টে পছন্দের সিম্ফনি খুজতে পারেন।

