Sunday, December 7, 2025
HomeBrandবাংলাদেশের সবগুলো ছোট বাটন মোবাইল এর তথ্য

বাংলাদেশের সবগুলো ছোট বাটন মোবাইল এর তথ্য

অনেকের ই শখ থাকে যে হাতের মধ্যে একেবারে আনকমন কিছু থাকবে বা একেবারে ছোট ধরনের কোন মোবাইল থাকবে। সেই শখের কারনে বা আপনাদের শখ পূরন করার জন্য আমরা আপনাদের জন্য এই পোস্ট টা করেছি। এখানে আমরা আপনাদের জন্য বাংলাদেশের বাজারে যে সকল ছোট ছোট বাটন মোবাই পাওয়া যায়, সেগুলো সব একসাথে রিভিউ করতেছি।

এই পোস্ট থেকেই আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের বাজারে আসলে ছোট সাইজের কতগুলো বাটন ফোন বা ছোট বাটন মোবাইল রয়েছে বাংলাদেশে। আর এগুলোর মধ্যে আপনার জন্য বাজেটের সেরা কোনটি হবে। সেটি আপনি খুব সহজেই কিনে নিতে পারবেন।

ছোট বাটন মোবাইল কি আসলে

বাটন মোবাইল তো সবাই চিনেন ই। যে সকল মোবাইলে বাটন চেপে চেপে কোন কিছু করতে হয়, সেগুলোকে বাটন মোবাইল বলা হয়। আর আজ সেই বাটন মোবাইলের যে ছোট একটা ভার্সন রয়েছে, অর্থাৎ সাধারন বাটন মোবাইলগুলোর থেকে প্রায় ৩ বা ৪ ভাগের ১ ভাগের সমান সাইজের যে সকল বাটন মোবাইল রয়েছে আজ আমরা সেই সকল বাটন মোবাইলের সমন্ধেই কথা বলবো।

ছোট বাটন মোবাইল বলতে সেই সকল বাটন মোবাইলকে বোঝানো হয়, যেগুলো আকারে অনেক বেশি ছোট হয়ে থাকে। আর এই ধরনের মোবাইল সাধারনত বাজারে তেমন বেশি পরিমাণে পাওয়া যায় না। এগুলো খুবই কম পরিমাণে কিছু কোম্পানি বিশেষ ভাবে তৈরি করে থাকে। আর তেমন বেশি কেউ এগুলো ব্যবহারও করে রা, কারন লেখাগুলো ছোট হয় আর মোবাইলের বাটনগুলোও অনেক বেশি ছোট হয়।

বাংলাদেশে যে সকল ব্রান্ডের ছোট বাটন মোবাইল পাওয়া যায়

বাংলাদেশে আমরা আগেও অনেকের কাছে এমন ছোট সাইজের ফোন দেখেছি, আর এখনো অনেকের কাছে এমন ছোট সাইজের ফোন দেখা যায়। এগুলো আসলে এই সকল মডেলের ই কোন না কোন ফোন। সবগুলো মডেল দেওয়া হলো

  • Nokia Bm10
  • Kechaoda K10
  • GREENBERRY G370
  • itel Circle 1
  • Bengal BG01
  • BM10
  • Bontel S3

আপাতত আমরা বাংলদেশে এই সকল ডিভাইসকেই পেয়েছি, যেগুলো আকারে খুবই ছোট এবং দামেও বেশ ভালো ছাড় রয়েছে।

Nokia Bm10 এর রিভিউ

ছোট বাটন মোবাইল
ছোট বাটন মোবাইল

মনে হয় এখনো পর্যন্ত নোকিয়া কোম্পানির সব থেকে ছোট মোবাইল এটি। এই নোকিয়া Nokia Bm10 বাংলাদেশের মানুষের কাছে তেমন ভালো জনপ্রিয়তা পায়নি শুধুমাত্র এটির দামের জন্য। তবে যথেষ্ট ভালো পারফর্মেন্স রয়েছে এই Nokia Bm10 মডেলের। মোটামুটি ছোট বাটন মোবাইলের জগতের একটা রাজাও বলা চলে। তবে মজার বিষয় হচ্ছে এটি একটি চায়নিজ ডিভাইস, আদৌ নোকিয়া কোম্পানি এমন কোন ডিভাইস লন্স করেছে কিনা সন্দেহ রয়েছে।

মোবাইলের জন্য আরো কিছু প্রোয়জনীয় তথ্য নিচে দেওয়া থাকবে। আর আমরা স্পেশাল ভাবে প্রতিটি ডিভাইস সমন্ধে ভিন্ন ভিন্ন সময়ে পোস্ট করে রাখবো। সেখানে এই ফোনের বিস্তারিত সব জানতে পারবেন।

Nokia Bm10 এর দাম বর্তমান বাজারে ১২০০ টাকার আশেপাশে রয়েছে। তবে নতুন মোবাইল পেতে হলে আরো কিছু টাকা দেওয়া লাগতে পারে।
ডুয়েল সীম
০.৬৬ ইঞ্চি ডিসপ্লে
৩৫০ mAh ব্যাটারি
ক্যালকুলেটর, ক্যালেন্ডার, রেকর্ড ইত্যাদি সাপোর্টেড রয়েছে।

Kechaoda K10 এর রিভিউ

ছোট বাটন মোবাইল
ছোট বাটন মোবাইল

Kechaoda K10 একটি আনকমন ব্রান্ডের ছোট বাটন মোবাইল, তবে মিডিয়াম দামের মধ্যে থাকায় এটি বেশ জনপ্রিয় স্থান করে নিয়েছে। তবে বাংলাদেশের বাজারে দাম মোটামুটি তুলনা মূলক বেশি ধরা চলে। তবে এই ডিভাইসটির বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন এটি অন্য অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্য়মে কন্ট্রোল করা যায়, সেই সাথে আবার এটি ব্লুটুথের মতো কানে লাগিয়ে রাখা যায়।

বাজারে দাম ১৫০০ টাকা, তবে বাজার ভেদে কম বেশি দেখা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন থেকে এই ডিভাইস কেনা হয়।
ডিসপ্লে সাইড ৬.৬৬ ইঞ্চি এবং 400mAh ব্যাটারি
ব্লুটুথ, মেমোরি স্লোট সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচারস রয়েছে এই ডিভাইসে।

GREENBERRY G370 রিভিউ

ছোট বাটন মোবাইল
ছোট বাটন মোবাইল

খুব সম্ভবত বাংলাদেশের বাজারে এই মুহুর্তে এই ডিভাইসটি এভেলাবল নেই। এমন কি এটি নতুন করে আর প্রোডাকশনে আসছেও না। কারন এটি যদিও বেশ জনপ্রিয় একটি ডিভাইস ছিল, তবে কোম্পানি এতো কম সেলের জন্য় এই প্রোডাক্ট টি আর কন্টিনিউ করে যেতে পারে নি। তাই বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে।

তবে এই ডিভাইসের ডিজাই আর ফিচার অত্যান্ত ভালো হয়েছিল, তাই এই সেমিলার ডিজাইনে বাংলাদেশের বাজারে চায়নিজ কয়েকটি ডিভাইস পাওয়া যায়, সেগুলো এখনো এভেলাবল রয়েছে। তাই আমরা এই ব্যাকডেটেড ডিভাইস সমন্ধে তেমন কোন তথ্য দিতে সক্ষম হইনি।

itel Circle 1 রিভিউ

ছোট বাটন মোবাইল
ছোট বাটন মোবাইল

itel Circle 1 একটি ভিন্ন ডিজাইনের ভিন্ন ধরনের মডেল। এটি অনেকটা সার্কেল টাইপের। তাই ইউনিক হওয়ায় এটি অনেকের কাছেই বেশ জনপ্রিয়। বিশেষ করে এটি মেয়েদের জন্য অনেক আকর্ষনীয় কালারের সাথে ডিজাইন করা হয়েছে। এটি মোটামমুটি কম দামেরই পাওয়া যায় আর ডিজাইন ভালো হওয়ার জন্য অনেকেই এটি পছন্দ করেন।

itel Circle 1 ১৮০০ টাকায় পাওয়া যায়। অধিকাংশ মানুষই এটি অনলাইনের মাধ্যমে ক্রয় করেন।
এই ডিভাইসের ব্যাটারি সাইজ 800mAh
ডিসপ্লে সাইজ ১.৮ ইঞ্চি
ডুয়েল সীম সাপোর্টেড
ফ্ল্যাশ, রেডিও, ব্লুটুথ সহ বিভিন্ন স্পেশাল ফিচার্স রয়েছে এই ডিভাইসে।

Bengal BG01 রিভিউ

ছোট বাটন মোবাইল
ছোট বাটন মোবাইল

Bengal BG01 খুব সম্ভবত বাংলাদেশের একটি কোম্পানি দ্বারা তৈরি করা। তবে এটি সমন্ধে সঠিক তথ্য আমাদের কাছে নেই। কিন্তু আসলে এই ধরনের ছোট কোম্পানি তাদের ব্রান্ডের সমন্ধে বিশেষ কোন তথ্য তারা শেয়ার করে না।

তবে যাই হোক, এটি ছোট বাটন ফোনের জগতে একটি বিশাল স্থান দখল করে রয়েছে। তাই আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই বিশেষ ডিভাইসটি রাখতে পারেন। যদিও কোম্পানিটা অনেকটা বাংলাদেশকে ইঙ্গিত করে, তবে এটি বাংলাদেশি কোম্পানি হলেও এটি চায়না থেকে মেনুফেক্সারিং করার সম্ভবনা অনেক গুন রয়েছে।

Bengal BG01 মার্কেট প্রাইস ১৮০০ টাকার মতো, বেশির ভাগই অনলাইনে সেল হয়।
ডুয়েল সীম সাপোর্টেড
১.৪৪ ইঞ্চি ডিসপ্লে সাইজ
850mAh ব্যাটারি
রেডিও, রিমোভাবল ব্যাটারি, উচ্চ সাউন্ডসম্পুর্ন স্পিকার সহ ইত্যাদি দিকে বেশ ভালো স্থান করে নিয়েছে।

BM10 রিভিউ

ছোট বাটন মোবাইল
ছোট বাটন মোবাইল

BM10 এর প্রডাকশন কোম্পানি সমন্ধে আমরা তেমন বেশি কোন তথ্য যোগাড় করতে পারিনি। তবে বেশ জনপ্রিয় আর সুন্দর চির পরিচিত একটি মডেলের ডিভাইস। অনেকের কাছেই এটি বেশ জনপ্রিয় স্থান করে নিয়েছে। বাংলাদেশের বাজারে এখানো যথেষ্ট পাওয়া যাচ্ছে। তবে সরাসরি মার্কেটে নয় বরং অনলাইনে বিভিন্ন শপে পাওয়া যায় এই ডিভাইসটি।

ডিভাইসটি ছোট হলেও এটি আসলে নোকিয়া কোম্পানির একটি বড় ডিভাইসের মডেল কে কপি করে তৈরি করা হয়েছে। তবে দামে এবং এই সুন্দর ডিজাইনের ফলে এটি বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে।

BM10 এর মার্কেট প্রাইস হিসেবে বিভিন্ন স্থানে ভিন্নতা পাওয়া যায়, তবে সাধারনত ১২০০-১৪০০ এর মধ্যেই এই ডিভাইসটি কিনতে পাওয়া যায়।
০.৬৬ ইঞ্চি ডিসপ্লে সাইজ
350mAh ব্যাটারি দেওয়া হয়েছে
তার সাথে আরো অন্যান্য প্রয়োজনীয় ফিচার দিয়ে সাজানো হয়েছে এই ডিভাইসটি

arifuldaria1
arifuldaria1https://newmobiledokan.com
বেশ কিছু বছর যাবৎ আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সাধারন জনগনকে প্রয়োজনীয় তথ্য সমন্ধে জানিয়ে দিতে বিভিন্ন ওয়েবসাইটে ব্লগিং করি। আমাদের কন্টেন্ট মানুষের জন্য উপকারি হবে ভেবেই আমরা কন্টেন্ট তৈরি করি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments