৫০০ টাকায় বাটন মোবাইল || বাংলাদেশের বাজারে থাকা অল্প টাকায় সেরা বাটন মোবাইল রিভিউ

Published:

অনেকেই কম টাকার মধ্যে একটি ডিভাইস কিনতে আগ্রহী থাকে। কেননা রাফ ব্যবহারের জন্য হয়তো অনেক সময় বেশি সিমের জন্য একটি অল্প টাকার মোবাইল কেনার প্রয়োজন হয়। আবার অন্য দিকে দেখতে গেলে বাটন মোবাইলে ২টি সিম বসানো যায়। ব্যাটারি ব্যাকআপ বেশি টাইম থাকে। এর সাথে দামে কম এবং নষ্টা হওয়া বা টার্স, ডিসপ্লেসহ ইত্যাদি নষ্ট হওয়ার জন্য তেমন ভয় থাকে না।

মাত্র ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ব্রান্ডের অনেকগুলো বাটন মোবাইল পাওয়া যায়। তবে সেগুলো সব ডিভাইস তেমন ভালো ফলাফল দিতে পারে না। তবে এখানে আমরা বিশেষ যে সকল ডিভাইস শেয়ার করছি সেগুলো বেশ জনপ্রিয় অবস্থানে রয়েছে এবং ব্যবহারকারীদের থেকেও রয়েছে বেশ ভালো মন্তব্য।

৫০০ টাকায় পূরাতন মোবাইল কিনতে পারলে বেশ ভালো মানের মোবাইল পাওয়া যায়। কেননা বেশ ভালো দামের ডিভাইস গুলো যখন কারো কাছে অপ্রয়োজনীয় হয় বা নতুন কোন ডিভাইস কিনে থাকেন, তখন এই পুরাতন ডিভাইসকে অল্প টাকায় বিক্রি করে দেয়। তাই এরকম মোবাইলগুলো অল্প দামেই কেনা সম্ভব। এই ধরনের ডিভাইস কিনতে পারলে বেশ কম দামের মধ্যে ভালো ডিভাইস কিনতে পারবেন।

৫০০ টাকায় বাটন মোবাইল

যদি ৫০০ টাকায় বাটন মোবাইল কিনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে হয়তো পুরাতন বা নতুন বাটন মোবাইল কিনতে চাইবেন। এক্ষেত্রে যদি নতুন মোবাইল কিনতে চান, তাহলে নিচের দেওয়া যে কোন ডিভাইস নিতে পারেন।

  • Maximus M10
  • Symphony D20/D50
  • Itel it2163
  • Walton Olvio L10

এগুল অল্প টাকার মধ্যে সেরা কিছু বাটন মোবাইল। তার থেকে যে কোন মোবাইলটি নিতে পারেন। আর এক্ষেত্রে আপনি সম্পুর্ন তথ্য পেতে নিচে প্রতিটি ডিভাইসের আলাদা আলাদা বর্ননা দেওয়া থাকছে।

Maximus M10

Maximus কোম্পানির একটি বাটন মোবাইল এর জন্য বেশ জনপ্রিয় স্থানে রয়েছে। তার মধ্যে মাত্র ৫০০ টাকায় চাইলে Maximus M10 বেশ জনপ্রিয় আর ভালো ফলাফল দিতে সক্ষম।

বিশেষ করে এটি বেশ ছোট আকারের মধ্যে ভালো ব্যটারি ব্যাকআপসহ রয়েছে সেরা বাজেটের মধ্যে সেরা একটি মোবাইল ডিভাইস হিসেবে এটি বলা চলে। সাউন্ড এবং নেটওয়ার্কের ও সেরা এটি। তার সাথে ব্রাইটনেস ও ক্লিয়ার সাউন্ড রেকর্ড রয়েছে।

Symphony D20/D50

সিম্পোনি একটি বিশেষ এবং বেশ পুরাতন মোবাইল কোম্পানি। এখানে যদিও বেশ কয়েক ধরেনর ডিভাইস তৈরি করা হয়। তবে তারা কিন্তু বাটন মোবাইলের জন্য বেশ জনপ্রিয়। এজন্য তাদের সেরা কোন বাটন মোবাইল কিনে ব্যবহার করতে পারেন। বিশেষ করে বর্তমানে তাদের বাটন মোবাইলগুলো ছাড়া বাকি সকল ডিভাইসের জনপ্রিয়তা বাজার ছেড়েছে।

তবে সিম্পনির Symphony D20/D50 ডিভাইসগুলো বেশ জনপ্রিয় স্থান করে নিয়েছে। তাই একটি রাফ ইউসের জন্য বাটন মোবাইল হিসেবে এই দুটি ডিভাইলের মধ্যে যে কোন একটি কিনতে পারেন। এবং বলা চলে এটি আপনার ব্যবহারের জন্য যথেষ্ট ভুমিকা রাখতে পারে।

Itel it2163

আইটেলও বেশ জনপ্রিয় একটি মোবাইল ব্রান্ড। তবে তারা সাধরনত অল্প দামের মধ্যে বিভিন্ন মডেলের ডিভাইস তৈরি করে। তাই আপনিও এই অল্প বাজেটের মোবাইল কিনতে পারেন আইটেল ব্রান্ডের থেকে। তবে বর্তমান সময়ে তারা বাটন মোবাইলের ক্ষেত্রেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই যদি একটি অল্প দামের বাটন মোবাইল কিনতে চান তাহলে আইটেলের Itel it2163 ডিভাইসটি নিতে পারেন।

এটি দামেও সেরা এবং সুপার ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি ও স্পস্ট স্পিকারসহ রয়েছে সকল প্রকারের সুযোগ সুবিধা।

Walton Olvio L10

ওয়ালটন বাংলাদেশের সেরা একটি ব্রান্ডের নাম। এই ওয়ালটন ব্রান্ডে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে বেশ জনপ্রিয় স্থান করে নিয়েছে তারা। এক্ষেত্রে দেশের একমাত্র মোবাইল কোম্পানি হিসেবে শুধু মাত্র ওয়ালটন মোবাইল তৈরি করে থাকে। যদিও তারা স্মার্টফোন তৈরি করে থাকেন। কিন্তু বর্তমান বৈদেশিক বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ায় ওয়ালটনের স্মার্টফোনের ভ্যালুটা অনেক কমে যাচ্ছে।

তবে ওয়ালটনের অন্যান্য ডিভাইসগুলো দেশে ও বিদেশে জনপ্রিয়তা কুড়োচ্ছে। তার মধ্যে ওয়ালটনের বাটন মোবাইলগুলো অন্যতম স্থানে রয়েছে। সেক্ষেত্রে আপনিও চাইলে ওয়ালটনের বাটন মোবাইলগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে Walton Olvio L10 ডিভাইসটি কিনতে পারেন।

মোবাইল সমন্ধে প্রতিনিয়ত সকল খবর পেতে ভিসিট করতে পারেন বাংলাভোর অনলাইন পত্রিকায়

আরো বাটন মোবাইল সমন্ধে কিভাবে খোজ পাবেন

যখন আপনার আশেপাশে কেউ একটি ভালো বাটন মোবাইল চালায় আর সেটি দির্ঘ্যদিন ধরেই ভালোভাবে ব্যবহার করতে পেরেছে, তখন কিন্তু আপনি সেই বাটন মোবাইলটি সমন্ধে গুগল থেকে ভালোভাবে তথ্য জেনে নিতে পারেন, যখন সেটি আপনার পছন্দ হয়ে যাবে এবং আপনার প্রয়োজনিয় ফিচার ও ফাংশনগুলো সেখানে পেয়ে যাবেন, তখন আপনি ইজিলি সেই বাটন ফোনটি কিনে নিতে পারেন। কিন্তু অনেক সময় সেটি মার্কেট আউট হয়ে যেতে পারে, তখন ওই ক্যাটাগরির কোন একটি খুজে নিতে পারেন।

তবে বেসি সমস্যা হয়ে থাকে, যখন মুলত আপনি একটি বাটন মোবাইল কিনে থাকেন কিন্তু আসলে সেটি অরজিনাল নয় বরং আসলে সেটি হচ্ছে একটি কপি বা নকল ভার্সন। এটি এড়িয়ে চলার জন্য আপনি সেই মোবাইলের শো-রুম থেকে মোবাইল টি কিনে নিতে পারেন, কারন শো-রুম কখনোই আপনাকে খারাপ জিনিস অফার করে না।

শেষ কথা হিসেবে আমরা আমাদের এই সাইটে থাকার অনুরোধ করি, আমাদের সাথে থাকলে, আপনিও আমাদের মাধ্যমে একটি ভালো ডিভাইসের সন্ধান পেতে পারেন। আমরা আশাবাদি আপনাদের জন্য বেশ ভালো ডিভাইসগুলোকেই অফার করবো।

arifuldaria1
arifuldaria1https://newmobiledokan.com
বেশ কিছু বছর যাবৎ আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সাধারন জনগনকে প্রয়োজনীয় তথ্য সমন্ধে জানিয়ে দিতে বিভিন্ন ওয়েবসাইটে ব্লগিং করি। আমাদের কন্টেন্ট মানুষের জন্য উপকারি হবে ভেবেই আমরা কন্টেন্ট তৈরি করি।

Related articles

Recent articles