আপনারা অনেকেই বিভিন্ন কাজের জন্য একটি বা একাধীক মোবাইল হিসেবে বাটন মোবাইল ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আমরা আপনাদের বাটন মোবাইল সমন্ধে জানাতে এই ব্লগে বাংলাদেশের বাজারে থাকা সেরা ১০ টি বাটন মোবাইল শেয়ার করতেছি, যা আমাদের পরিক্ষিত ভাবে সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে।
এখানে আমরা বাংলাদেশের বাজাারের সেরা ১০ টি বাটন মোবাইল সমন্ধে বলছি, যা শুধু সেরাই নয় বরং সবচেয়ে মিনিমাল প্রাইজের মধ্যে প্রতিটি মোবাইল আমরা মাত্র ৫০০ টাকায় বাটন মোবাইল এর জন্য তালিকায় রেখেছি। আশা করি এর থেকে বেশি দামে আপনাদের বাটন মোবাইল কিনতে হবে না।
৫০০ টাকায় বাটন মোবাইল
রাফ ব্যবহারের জন্য ৫০০ টাকার মধ্যেই বাটন মোবাইল কিনলে যথেষ্ট হবে। অনেকে একটি বাটন মোবাইল কে সেকেন্ডারি মোবাইল হিসেবেও ব্যবহার করে থাকে, কেউ কেউ ডিফল্ড মোবাইলের জন্যেও ব্যবহার করে থাকেন তবে সেটি হয়তো আরো কিছুটা দামী বাটন মোবাইল হওয়া ভালো।
- Nokia 105 (Old/Used)
- I Kall K74
- Rocktel R6
- Nokia 101 (Used)
- Rocktel W7
- Itel Ace 2 (Used)
- Symphony B10
- Nokia 103
- Ringme R115
- Vega V105
সত্যি বলতে এই ৫০০ টাকার বাটন ফোনের তালিকা শুরুর আগেই শেষ হয়ে যায়। কারন এই দামে হাতে গোনা কিছু মাত্র ডিভাইস কিছু কোম্পানি প্রভাইড করে থাকে। তাদের মধ্যে বেশির ভাগ ই চায়নিজ কোম্পানি।
কিন্তু এই বাজেটেই যখন আমরা নোকিয়া বা এই রকম কোন ইন্টারন্যাশনাল কোম্পানির কথা চিন্তা করি, তখন সেটি আসলে আকাশ ছোয়ার মতোই অনেকটা। তবে যেহেতু bdstall বা বিক্রয় এর মতো কিছু জনপ্রিয় প্লাটফর্মের মাধ্যমে বাটন মোবাইল সহজেই পুরোনো ডিভাইসগুলো কিনতে পাওয়া যায়, তাই আপনি সেখান থেকে কিনে নিতে পারবেন।
Nokia 105 (Old/Used)

Nokia 105 (Old/Used) ফোনটি ৫০০ টাকা বাজেটের মধ্যে সবথেকে বুদ্ধিমানের মতো পছন্দ হতে পারে। কারণ এর লংটাইম ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী নেটওয়ার্ক সার্ভিস এবং পরিচিত সেি বডির জন্য।
তবে যেহেতু এটি আপনাকে কোন পুরোনো বাজার রিসার্চ করে কিনতে হবে, তাই হয়তো কিছুটা হ্যাচাল পোহাতে হবে। তবে যদি না আপনি একবার পেয়েই যান, তার পরে আর এর আশেপাশেও কোন কেউ আসতে পারবে না।
যেহেতু পুরোনো বাজার থেকে কিনতে যাচ্ছেন, তাই কিছু ক্ষেত্রে সাবধানে থাকা চাই, বিশেষ করে ডিভাইসের কন্ডিশন দেখে নিবেন এবং ভালোভাবে চেক দিয়ে নিবেন যেন কোন ধরনের সমস্যা থাকলে সেটি ধরা পরবে। আর অনলাইন স্ক্যাম থেকেএও সাবধানে থাকবেন।
Nokia 105 (Old/Used) ফোনের তথ্যাবলী
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪০০ – ৬০০ টাকা (অবস্থাভেদে) |
| ডিসপ্লে | ১.৪৫ ইঞ্চি TFT রঙিন ডিসপ্লে |
| সিম সুবিধা | সিঙ্গেল বা ডুয়াল সিম (মডেলভেদে) |
| ব্যাটারি | ৮০০ mAh (৩-৫ দিন ব্যাকআপ) |
| ফিচার | শক্তিশালী টর্চলাইট, এফএম রেডিও এবং ২,০০০ কন্টাক্ট স্টোরেজ |
I Kall K74

I Kall K74 ফোনটি মূলত একটি অতি-সাশ্রয়ী (Ultra-budget) বাটন ফোন। ৫০০ টাকার নিচে নতুন ফোন হিসেবে এটি ভারতের বাজারে বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এটি মূলত অনলাইন শপ বা ইম্পোর্টেড গ্যাজেট শপে পাওয়া যায়। যেহেতু আমাদের বাজেটে আমরা আটকে আছি, তাই আমাদের অনলাইনে ভালো কোন একটি শপ থেকে ৫০০ টাকা বাজেটের মধ্যেই নিয়ে নেওয়া বেশ ভালো একটা উপায়। কেননা এখনকার সময়ে ৫০০ টাকার নিচে প্রায় সকল বাজারে নতুন বাটন ফোন পাওয়া যায় না।
আমরা বাজারে ৫০০ টাকার নিচে তেমন বেশি কোন মডেল দেখতে পাই না কারণ সেগুলোতে তেমন বেশি পরিমাণে লাভ থাকে না। তাই সবাই এটি বিক্রি করতে পারে না।
I Kall K74 ফোনের তথ্যাবলী
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৩৭৮ – ৫০০ টাকা (পরিবর্তনশীল) |
| ডিসপ্লে | ১.৪৪ ইঞ্চি TFT রঙিন ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM) সাপোর্ট |
| ব্যাটারি | ৮০০ mAh (রিমুভেবল) |
| ফিচার | টর্চলাইট, এফএম রেডিও, ব্লুটুথ এবং ওয়ারেন্টি সুবিধা |
Rocktel R6

Rocktel R6 ফোনটি মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা অত্যন্ত কম দামে একটি শক্তিশালী ব্যাটারি এবং ডুয়াল সিমের সুবিধা খুঁজছেন। আর মনে রাখতে হবে এটি একটি চাইনিজ ব্রান্ডের ফোন। তাই এই ফোনটি নিতে সেদিকে খেয়াল রাখা অত্যান্ত জরুরি।
মাত্র ৫০০ টাকার নিচে যদি আপনি সেরা একটি বাটন ফোন হিসেবে এটাকে ধরতে চান, তাহলে এটি নিঃসন্দেহে আপনি সেরা বলতে শুরু করতেই পারেন।
Rocktel R6 ফোনের টেকনিক্যাল স্পেসিফিকেশন
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪৪৯ – ৫০০ টাকা (বাজার ও অফার ভেদে পরিবর্তিত হতে পারে) |
| ডিসপ্লে | ১.৭৭ ইঞ্চি রঙিন ডিসপ্লে (কিউভিজিএ) |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM, Standby) |
| ব্যাটারি | ১০০০ mAh |
| ফিচার | ডিজিটাল ক্যামেরা, টর্চলাইট, ব্লুটুথ, এফএম রেডিও এবং মেমোরি কার্ড স্লট |
Nokia 101 (Used)

Nokia 101 ফোনটি নকিয়ার ক্লাসিক এবং অত্যন্ত জনপ্রিয় একটি মডেল। যারা খুব কম দামে একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ফোন খুঁজছেন, বিশেষ করে যাদের ডুয়াল সিমের প্রয়োজন, তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হওয়া উচিত।
নোকিয়ার কথা উঠলেই এর আদিপত্যের কথা চলে আসবে। তবে আপনি যদি ৫০০ টাকায় নোকিয়া মোবাইল খুজতে থাকেন সেটি এক প্রকারের পাগলামিও বলা চলে, কিন্তু সেটির সমাধান হিসেবে আমরা অনলাইন বা অফলাইনে থাকা নোকিয়ার পুরোনো বা ব্যবহৃত ডিভাইসগুলোকে তুলে ধরেছি।
যদিও আপনি এই সময়ে এসে নোকিয়ার সকল ধরনের বাটন মোবাইল এর ব্যবহৃত ডিভাইস পাবেন না। কিন্তু যা পাবেন তার কিনে রাখতে পারলে এই টাকার সেরা ডিভাইস হিসেবেই এটিকে ধরে নিতে পারবেন।
Nokia 101 (Used) ফোনের তথ্যাবলী
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪৫০ – ৫৫০ টাকা (ব্যবহৃত) |
| ডিসপ্লে | ১.৮ ইঞ্চি TFT রঙিন ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual Stand-by) |
| ব্যাটারি | ৮০০ mAh (BL-5CB) |
| মেমোরি | ১৬ জিবি পর্যন্ত কার্ড সাপোর্ট |
| ফিচার | এমপি৩ প্লেয়ার, এফএম রেডিও, ফ্ল্যাশলাইট |
Rocktel W7

Rocktel W7 ফোনটি স্টাইল এবং ফিচারের এক দারুণ সমন্বয়। যারা ৫০০ টাকার বাজেটের মধ্যে একটু বড় ডিসপ্লে এবং আধুনিক ডিজাইনের বাটন ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি সেরা বিকল্প।
কারণ ৫০০ টাকায় যেমনটা জানেন যে বাজারে অ্যাভেলাবল ডিভাইস পাওয়া যায় না। কিনতে হলে অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে হতে পারে। কিন্তু এগুলো আমরা সরাসরি কোন প্লাটফর্মকে এখানে লিংক করে দিতে পারি না। করণ আমরা আমাদের ইউজারদের সারিসরি কোথাও প্রোমোট করতে চাই না।
Rocktel W7 ফোনের মূল স্পেসিফিকেশন
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪৫০ – ৫০০ টাকা (ব্যবহৃত) |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি QVGA রঙিন ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM) |
| ব্যাটারি | ১০০০ mAh – ১২০০ mAh |
| ফিচার | ডিজিটাল ক্যামেরা, ব্লুটুথ, অটো কল রেকর্ড |
| মেমোরি | ৮ জিবি পর্যন্ত কার্ড সাপোর্ট |
Itel Ace 2 (Used)

বর্তমানে ব্যবহৃত বা সেকেন্ড-হ্যান্ড বাটন ফোনের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বিশেষ করে যারা খুব অল্প বাজেটের মধ্যে একটি শক্তিশালী ব্যাটারি এবং টেকসই বডির ফোন খুঁজছেন, তাদের জন্য এটি প্রথম সারির পছন্দ হতে পারে। বিশেষ করে এই বাজেটে এই ফোনটি যদি ব্যবহৃত অবস্থায় ও পাওয়া যায় তাও সেরা বলা চলে। কিন্তু কেনার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের পুরোনো জিনিস বিক্রির প্লাটফর্মগুলো খুজে বের করতে হবে।
Itel Ace 2 (Used) ফোনের মূল তথ্যাবলী
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪০০ – ৫০০ টাকা (ব্যবহৃত) |
| ডিসপ্লে | ১.৭৭ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM) সাপোর্ট |
| ব্যাটারি | ১০০০ mAh |
| ফিচার | টর্চলাইট, ওয়্যারলেস এফএম ও কিং ভয়েস |
| মেমোরি | ৩২ জিবি পর্যন্ত কার্ড সাপোর্ট |
Symphony B10

Symphony B10 বাংলাদেশের বাটন ফোনের বাজারে অন্যতম একটি ক্লাসিক এবং দীর্ঘস্থায়ী মডেল। যারা একদম সাধারণ ব্যবহারের জন্য এবং দীর্ঘক্ষণ কথা বলার জন্য নির্ভরযোগ্য একটি সেট খুঁজছেন, তাদের জন্য সিম্ফনির এই মডেলটি গত কয়েক বছর ধরেই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
যেমনটা আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের বাজেটের কথা সর্বদাই সিম্পোনি কোম্পানির মাথায় থাকে। স্মার্টফোন তেকে শুরু করে প্রায় সকল প্রকারের ডিভাইসেই এই চায়নিজ কোম্পানিটা। তাই আমাদের সেরা অল্প বাজেটের জন্য এটি সেরা হতে পারে।
Symphony B10 ফোনের মূল স্পেসিফিকেশন
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪৫০ – ৫৫০ টাকা (ব্যবহৃত) |
| ডিসপ্লে | ১.৭৭ ইঞ্চি TFT কিউভিজিএ ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM) |
| ব্যাটারি | ৮০০ mAh – ১০০০ mAh |
| মেমোরি | ৮ জিবি পর্যন্ত কার্ড সাপোর্ট |
| ফিচার | টর্চলাইট, অডিও/ভিডিও প্লেয়ার, অটো কল রেকর্ড |
Nokia 103

Nokia 103 নোকিয়ার ইতিহাস কাপানো একটি ডিভাইস। অন্যতম শক্তিশালী এবং সাধারণ মানের একটি ফোন। যারা কোনো চাকচিক্য ছাড়াই কেবল কল করা এবং টেকসই হওয়ার ওপর গুরুত্ব দেন, তাদের জন্য এটি একটি লিজেন্ডারি মডেল। শুরু থেকে এখনো এই মডেলের রয়েছে বাজার ভরা শুনাম। যারা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান, তাদের জন্য অবশ্যই এটি সেরা একটি মডেল হবে।
আর যদি আপনি নতুন মোবাইল কিনতে আগ্রহী হন এবং আপনার বাজেট কম থাকে, তাহলেও এটি সেরা চয়েজ হবে। শুধু এখানেই শেষ নয়, যখন আপনি একজন নোকিয়া প্রেমিক, তখন এটি আপনার বাজেটের শেষ ভরসাও হতে পারে।
Nokia 103 (Used) ফোনের মূল তথ্যাবলী
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪০০ – ৫০০ টাকা (ব্যবহৃত) |
| ডিসপ্লে | ১.৩৬ ইঞ্চি সাদাকালো ডিসপ্লে |
| সিম সুবিধা | সিঙ্গেল সিম (Standard SIM) |
| ব্যাটারি | ৮০০ mAh (BL-5CB) |
| ফিচার | টর্চলাইট, এফএম রেডিও, স্পিকিং ক্লক |
| স্থায়িত্ব | ধুলোবালি এবং স্ক্র্যাচ প্রতিরোধী বডি |
Ringme R115

Ringme R115 ফোনটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা পকেটে রাখার মতো ছোট এবং স্টাইলিশ বাটন ফোন পছন্দ করেন। ৫০০ টাকা বাজেটের মধ্যে এটি একটি অন্যতম স্লিম এবং হ্যান্ডি ফোন। এটি আমরা আমাদের বাটন স্লিম ফোনের তালিকায় ও রেখেছিলাম। তাই এটিকে আপনি আপনার নতুন এই বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের জন্য চয়েজে রাখতে পারেন।
যহেতু বাজেটে সেরা আর স্লিমের জন্যেও বিক্ষাত তাই অবশ্যই বাজারে তার শুনাম তো থাকবেই। ঠিক তেমন ই কথায় কাজে মিল রেখেছে এই ডিভাইসে।
Ringme R115 ফোনের মূল স্পেসিফিকেশন
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৩৫০ – ৪৫০ টাকা (ব্যবহৃত) |
| ডিসপ্লে | ১.৪৪ ইঞ্চি রঙিন ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM) |
| ব্যাটারি | ৫০০ – ৮০০ mAh |
| ফিচার | টর্চলাইট, এফএম রেডিও, ব্লুটুথ |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড সাপোর্ট |
Vega V105

Vega V105 ফোনটি বাজেটের মধ্যে শক্তিশালী বিল্ড এবং ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য পরিচিত। যারা ৫০০ টাকার মধ্যে এমন একটি ফোন খুঁজছেন যা দেখতে সুন্দর এবং দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে, তাদের জন্য ভেগা ভি১০৫ একটি ভারসাম্যপূর্ণ অপশন।
Vega V105 ফোনের মূল স্পেসিফিকেশন
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| দাম | ৪০০ – ৫০০ টাকা (ব্যবহৃত কন্ডিশন অনুযায়ী) |
| ডিসপ্লে | ১.৭৭ ইঞ্চি রঙিন কিউভিজিএ (QVGA) ডিসপ্লে |
| সিম সুবিধা | ডুয়াল সিম (Dual SIM Support) |
| ব্যাটারি | ৮০০ – ১০০০ mAh |
| মেমোরি | মাইক্রো এসডি কার্ড সাপোর্ট (৮ জিবি পর্যন্ত) |
| ফিচার | উজ্জ্বল টর্চলাইট, এফএম রেডিও, ব্লুটুথ এবং অটো কল রেকর্ড |
শেষ কথা
বাংলাদেশে সাধারনত ব্যবসায়ীরা কম টাকায় মোবাইল রাখতে চায় না, করাণ এখানে লাভের পরিমাণ অত্যান্ত কম থাকে। তাই আমরা যখন ৫০০ টাকার মধ্যে মোবাইল কিনতে চাই, তখন আমাদের বেশ কিছু সমস্যার সাথে লড়াই করতে হবে। বিশেষ করে হয়তো কোন ব্যবহৃত মোবাইল বা কোন অনলাইন শপ থেকে কেনার মতো কাজ করা লাগতে পারে।
আমরা আমাদের সাইটে সব প্রকারের মোবাইল সংক্রান্ত সকল তথ্য আপডেটের সাথে শেয়ার করতে থাকি, তাই আমাদের সাথে থাকার অনুরোধ রইল।
৫০০ টাকায় যদি আপনি নোকিয়া ব্যবহৃত বাটন ফোনগুলো কিনতে পারেন, তাহলে সেটি ই সেরা হতে পারে নতুন ৫০০ টাকার বাটন মোবাইলের থেকেও।
৫০০ টাকায় সেরা ১০ টি বাটন মোবাইলের তাকিয়া যা যা থাকে।
Nokia 105 (Old/Used)
I Kall K74
Rocktel R6
Nokia 101 (Used)
Rocktel W7
Itel Ace 2 (Used)
Symphony B10
Nokia 103
Ringme R115
Vega V105